বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের তাপ বাংলাদেশেও লেগেছে। মানুষ কষ্ট পেয়েছে। এই সংকট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল, সরকার তা মেনে নিয়েছে।’
তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে বিশেষ আলোচনার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানে আগামী অধিবেশনে আলোচনা করতে চাই। আমরা চাই মানুষের এই কষ্ট লাঘব করতে।’
তারেক রহমান বলেন, সরকার ও বিরোধী দলের লক্ষ্য ও গন্তব্য অভিন্ন–তা হলো একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা অনেক বিষয়ে দ্বিমত করতে পারি, কিন্তু দেশের স্বার্থে এবং জনগণের কষ্ট কমাতে আমাদের এক হয়ে কাজ করতে হবে।’
জ্বালানি সংকট ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে ভবিষ্যতে সংসদকে আরও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার হিসেবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·