সরেজমিনে দেখা যায়, নদীর পাড়ে সারি সারি স্পিডবোট অচল অবস্থায় পড়ে আছে। এক সময় যেখানে চালক ও যাত্রীদের ভিড় ও ডাকাডাকিতে সরব থাকত, সেখানে এখন নেমে এসেছে নিস্তব্ধতা। এটি পাবনার কাজিরহাট এলাকায় যমুনা নদীর তীরবর্তী স্পিডবোট ঘাটের বর্তমান চিত্র।
স্থানীয়রা জানান, পাবনা-ঢাকা যাতায়াতের সহজ পথ হিসেবে পরিচিত কাজিরহাট-আরিচা নৌপথ। মাত্র ১৫ থেকে ২০ মিনিটে যমুনা নদী পার হয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টায় পাবনা থেকে ঢাকায় যাওয়া-আসা করা যায়। কিন্তু বর্তমানে সারাদেশে জ্বালানি তেলের সংকটের কারণে এই ঘাটে অধিকাংশ দ্রুতগতির স্পিডবোট নোঙর করে পড়ে আছে।
আরও পড়ুন: পহেলা বৈশাখেও তেলের জন্য পাম্পে দীর্ঘ অপেক্ষা, ম্লান উৎসবের আনন্দ
মাঝে মাঝে দু-একটি বোট চলাচল করলেও তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে বোট মালিক, শ্রমিক ও চালকরা কর্মহীন হয়ে পড়েছেন, আর ভোগান্তিতে রয়েছেন যাত্রীরাও।
তবে এরই মধ্যে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা বেড়া উপজেলা প্রশাসনের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বরাদ্দ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, এই ঘাটের অর্ধশতাধিক স্পিডবোটে প্রতিদিন জ্বালানি হিসেবে অন্তত ১ হাজার লিটার পেট্রোলের প্রয়োজন হয়।
]]>
১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·