মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকা জ্বালানি বাজারের ধাক্কা খাচ্ছে ইউরোপের দেশগুলোও।
যুদ্ধের আগে ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় দেড় ইউরো। এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ২ ইউরোর বেশি দরে। এরইমধ্যে জ্বালানি সংকটে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধও হয়ে গেছে। যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। বিশেষ করে কম আয়ের মানুষের ভোগান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কী হতে পারে ইরান যুদ্ধের পরিণতি?
এদিকে, মূল্যবৃদ্ধিতে ফ্রান্সের এরমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজপথে নেমে এসেছেন ট্রাক ও লরি চালকরা। লিওনসহ বিভিন্ন শহরে মহাসড়ক অবরোধ করা হয়েছে। লিফলেটও বিতরণ করেন আন্দোলনকারীরা।
দ্রুত জ্বালানি সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·