মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যা রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়। ওই ঘাটে নঙ্গর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় নৌ পুলিশ সদস্যারা পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়।
এ সময় হঠাৎ বোটটি আগুন লাগে এবং জ্বালানী পেট্টোল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।
আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৩ জনের মরদেহ পাশাপাশি দাফন
এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় ৷
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: মৃত্যুপুরীর সেই দুঃসহ রাতের স্মৃতি আজও কাঁদায়
নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির বলেন, স্পিড বোটটিতে জ্বালানি তেল নিয়ে চালকসহ ওদের মোংলায় পাঠানোর সময় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুরে যায়। আহত চালককে প্রাথসিক চিকিৎসা দিতে খুলনায় পাঠানো হয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·