জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

১৭ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি।


নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’


আরও পড়ুন: কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে: নাহিদ


১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’


নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন