জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতি ক্ষমা করবে না: আজহারুল

৩ দিন আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে জাতি কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বকশিবাজারে চকবাজার দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।


জুলাই সনদে যারা স্বাক্ষর করে শপথ নিতে অনীহা প্রকাশ করছে তারা জাতির সাথে দ্বিচারিতা করছেন এমন মন্তব্য করেন আজহারুল ইসলাম। 


আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিলেন এটিএম আজহার


তিনি বলেন, জুলাই না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। জুলাই সনদ অস্বীকার মানে জুলাইকে অস্বীকার করা, নির্বাচনকে অস্বীকার করা। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনেই বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান জামায়াতের এই নায়েবে আমির।
 

]]>
সম্পূর্ণ পড়ুন