বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত একটি টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ জানান, ইরান তার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সফল হয়েছে।
তিনি আরও বলেন যে, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত।
আরও পড়ুন:ইউক্রেনে একরাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
এই ঊর্ধ্বতন সেনাপ্রধান ইরানের কৌশলগত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘আজ আমরা বলতে পারি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনা করেছে।’
শেখ পুনর্ব্যক্ত করেছেন যে, ড্রোন ক্ষেত্রে ইরানের অসাধারণ সাফল্য শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে বিপর্যস্ত করেছে যে, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার নিয়ম অনুযায়ী, দুই পক্ষ যখন সমপর্যায়ে থাকে তখনই তারা আলোচনার টেবিলে বসে।
আরও পড়ুন:উপসাগরীয় দেশগুলোতে কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান?
শেখ আরও বলেন, শত্রুকে আমাদের অনুরোধ ও দাবি নিয়ে আলোচনার জন্য আলোচনার টেবিলে আনতে পারাটাই একটি বড় বিজয়।
সূত্র: প্রেস টিভি
]]>
১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·