জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বসকাঠি গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩২) প্রায় দুই বছর ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে ধরা পড়ে, তার দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। পাশাপাশি পেটের ভেতরে একটি টিউমারও শনাক্ত হয়।
পরবর্তীতে মিনারাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার মাধ্যমে টিউমারের জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হলেও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ও উপযুক্ত দাতার অভাবে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে।
আরও পড়ুন: স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পরই ‘গায়ে আগুন দিলেন’ স্ত্রী
এক পর্যায়ে মিনারার মা কিডনি দিতে আগ্রহ প্রকাশ করলেও শারীরিক জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে স্ত্রীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন স্বামী জসিম উদ্দিন (৩৬)। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের সম্মতিতে গত ৫ মার্চ ঢাকার শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে জসিমের একটি কিডনি মিনারার শরীরে প্রতিস্থাপন করা হয়।
আরও পড়ুন: স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পরই ‘গায়ে আগুন দিলেন’ স্ত্রী
এই ঘটনাটি শুধু একটি সফল চিকিৎসা নয়, বরং ভালোবাসা, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মানবিকতার নতুন এক গল্প হয়ে রইল।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·