রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
উপকরণ
টালা জিরার গুঁড়া ১ চা-চামচ, তেঁতুলের ক্বাথ ৩ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, চিনি স্বাদমতো, বিট লবণ স্বাদমতো, পানি ৫০০ মিলিলিটার, বরফ পরিবেশনের জন্য।
প্রণালি
ব্লেন্ডারে বরফ বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে বরফের টুকরা দিয়ে তারপর ঢালুন জিরাপানি।
ফলের মকটেল বানাবেন যেভাবে, রেসিপি দেখুন কফি কখন খাওয়া ভালো, কখন ক্ষতির কারণ







Bengali (BD) ·
English (US) ·