জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করা হবে: তথ্যমন্ত্রী

৬ দিন আগে
দেশের জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সাথে স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নিটোরে আয়োজিত ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে এমনটা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন৷

 

আরও পড়ুন: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী


এসময় তারেক রহমানের সরকার আগামী ৫ বছরের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনবে এমন আশাবাদ প্রকাশ করে ড্যাবসহ সকল চিকিৎসকদের সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন