শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নতুন এই নেতৃত্ব নির্বাচন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর একটি মিলনায়তনে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত থাকলেও মজলিসে শুরার সদস্যরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই সাংগঠনিক কাঠামোতে ৫৯ সদস্যের কেন্দ্রীয় শুরা কমিটি এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া সাংগঠনিক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক পদও নতুন করে বিন্যাস করা হয়েছে।
আরও পড়ুন: সিইসির কাছে যেসব অভিযোগ জানাল ১১ দলীয় জোট
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান পুনরায় আমির হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। ২০২৮ সাল পর্যন্ত এই কমিটি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে নতুন দায়িত্বশীলদের শপথ পড়ান।
নবনির্বাচিত এই কমিটি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·