জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান

৪ সপ্তাহ আগে
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমরা তো জামায়াত সম্পর্কে জানি। তাদের একটাই পুঁজি সেটি হল দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি । তাই তারা চাইলে জান্নাত দিয়ে দিতে পারবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার পান্নাতলা বাজারে বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খান বলেন,‘জামায়াতের নেতাকর্মীরা আপনারা ভোট চান মানুষের কাছে যান। কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তি করবেন না। এর মাধ্যমে জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আপনারা রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’

 

আরও পড়ুন: ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর

 

তিনি বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ নাই তবে আওয়ামী লীগ একটি বড় দল। তাদের অনেক ভোটার রয়েছে তারা এখন কি করবে। কিন্তু তাদের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল। তাই নির্বাচনে তারা ধানের শীষে ভোট দিবে।’

 

আরও পড়ুন: ইসিতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ রুমিনের, জনসভায়ও কড়া হুঁশিয়ারি

 

নির্বাচনী গণসংযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন