আটকরা হলেন সহকারী প্রিজাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
জেলা পুলিশ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতারা বাড়িতে খাবারে যান ওসমানি ও ইকবাল। গোপন সংবাদে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন।
]]>
১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·