বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি সোহরাওয়ার্দী মোড় ঘুরে আলাওল হল ও এ এফ রহমান হল প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে শাখা-ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিবউল্লাহ খালেদ বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন এবং অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা রোধে সংশ্লিষ্টদের কোনো কার্যকর ভূমিকা নেই।
আরও পড়ুন: চবির হলে অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতায় দেশের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চবিতে শিক্ষার্থীদের জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ, কী বলছেন হল প্রভোস্ট?
এ সময় তারা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·