জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ

২ সপ্তাহ আগে
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের প্রতিবাদে ও শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলা জামায়াত এই বিক্ষোভ মিছিল করে। 


মিছিলটি শহরের সকাল বাজার এলাকা থেকে শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

 

এসময় জেলা জামায়াতের নেতারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা।

 

আরও পড়ুন: জামায়াত নেতা হত্যার প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

 

উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন