জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, নদীতে ভাসছিলো মরদেহ

৬ দিন আগে
জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামীম মিয়া ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

 

আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে

 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

আশেপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন