জামালপুরে বোতলে ভরে পেট্রল মজুত, দুইজনকে এক মাসের কারাদণ্ড

৫ দিন আগে
জামালপুরে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করার অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুরের গেইটপাড়া স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার ইমন হোসেন মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামে দুইজনকে এ দণ্ড দেন

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রল কিনে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বোতলে ভরে মজুত করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার নজরে আসে। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে অবৈধভাবে ১০০ লিটার ডিজেল মজুত, গ্রেফতার ১

 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, গেইটপাড়া স্টেশন রোড এলাকায় মো. হাবিব ও নাজমুল হাসান মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে পেট্রল মজুত করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন