এদিকে, দুজনকে ভোটকেন্দ্রে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে (সহকারী শিক্ষিকা) কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া সুমনা ইসলাম স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। তিনি ওই দুজনকে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের সহায়তা করেন। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।
আরও পড়ুন: রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক, ২ দিনের কারাদণ্ড
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের দুবছর সশ্রম কারাদণ্ড দেন ফারজানা হক। সেইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিশ্চিত করেছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেয়া হয়।
]]>
১ মাস আগে
৭







Bengali (BD) ·
English (US) ·