জামাই-শ্বশুর পক্ষের সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
জামালপুরের সরিষাবাড়ীতে জামাই ও শ্বশুরবাড়ির পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের মরদেহ দেখে স্ট্রোক করে মঞ্জু মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সোহেল রানা (৩২) ওই গ্রামের বাসিন্দা। স্ট্রোকে মৃত মঞ্জু মিয়ার (৪২) বাড়িও একই এলাকায় বলে জানান স্থানীয়রা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে চাপারকোনা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনি মিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইসলামিক ফ্রন্টের সভাপতিসহ নিহত ২


গত সোমবার রাতে রনি মিয়া কয়েকজনকে নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে মেয়ের বাবা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গেলে লাঠির আঘাতে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ দেখে প্রতিবেশী মঞ্জু মিয়া নামে একজন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।


সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন