জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

৪ সপ্তাহ আগে
দীর্ঘদিন ধরে দেশে নেই সাকিব আল হাসান। জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তা নিয়েও ছিল শঙ্কা। তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। তার বিষয়ে বোর্ড আলোচনা করেছে। সাকিব যদি ফিট এবং অ্যাভেইলেবল থাকেন, তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সাকিব আল হাসানকে জাতীয় দলের ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার জায়গা পাচ্ছেন মোট ২৭ ক্রিকেটার। এ বিষয়টিও নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।  

 

সাকিব আল হাসানের ব্যাপারে আমজাদ হোসেন বলেন, ‘আমাদের বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব যদি অ্যাভেইলেবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেয়ার জন্য বিবেচনা করবে।’ 

 

আরও পড়ুন: সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি: আসিফ আকবর

 

এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিব আল হাসানকে সব রকমের সহায়তা করবে বিসিবি। আমজাদ হোসেন বলেন, ‘সাবিক অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী। হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্যই নির্বাচক প্যানেলে তাকে বিবেচনা করা হবে।’ 

 

বিগত সরকারের আমলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাকিব আল হাসানের নামে মামলা হয়। তবে যে-সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে, সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। 

 

আরও পড়ুন: বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

 

জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ি টেস্ট খেলার কথা থাকলেও তা আর খেলা হয়নি সাকিবের।

]]>
সম্পূর্ণ পড়ুন