জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছি: প্রতিমন্ত্রী ফরিদুল

৪ সপ্তাহ আগে
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সবাই মিলে বাগেরহাট জেলার অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের যেসব ফান্ড, সেগুলো পাহাড়ি অঞ্চল ও উত্তর বঙ্গের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হচ্ছে।

 এ অঞ্চলের মানুষের সুপেয় পানি ও আবাসন সমস্যা নিরসনে জলবায়ু ট্রাষ্টের তথ্য ব্যবহারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


মন্ত্রী আরও বলেন, আমরা চারজন সংসদ সদস্য এখানে রয়েছি। আমরা চেষ্টা করব, সবাই মিলে বাগেরহাটকে মাদকমুক্ত করার চেষ্টা করব। সেই সঙ্গে বাগেরহাটের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।  


বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।  

আরও পড়ুন: মহিলা দল নেত্রীর ঘরে মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, স্বামী গ্রেফতার

ইফতার মাহফিলে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন