জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩ দিন আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম জাকির হোসেন। তিনি পূর্ব নলছিয়া মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।


পরিবার ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে বাড়ির পাশের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


আরও পড়ুন: চুরির অপবাদে ছেলেকে পিটিয়ে হত্যা, বিচার না করে বৃদ্ধ বাবাকে আপসের চাপ

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পাশের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট জাকির মারা যান।

]]>
সম্পূর্ণ পড়ুন