জমি নিয়ে বিরোধ: সিরাজদিখানে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে আহত, শ্লীলতাহানির অভিযোগ

২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। একইসঙ্গে একজন নারীর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন-কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে সুজিত জন রোজারিও (৪১) এবং তার স্ত্রী শ্রাবনী তেরেজা বিশ্বাস (৪০)। এছাড়া তাদের দুই সন্তান-বড় মেয়ে সাইনি শিশিরিয়া রোজারিও (১৪) ও ছেলে সেন্ড্রি আগস্টিন রোজারিও (১০) আহত হয়েছেন।

 

আহত সুজিত জন রোজারিও বলেন, আমাদের কিছু জমি বড় বোন বিক্রি করেছে। পরিবারের এজমালি বাড়ির জায়গার মাপ ঠিকভাবে হয়নি। এক সপ্তাহ আগে আমাদের বাড়ির অনেক গাছ কেটে নেয়া হয়। মাত্র দেড় শতাংশ জমি কিনে মাইকেল গমেজ পুরো বাড়ি জোরপূর্বক দখল করতে চাইছেন।

 

আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম

 

সুজিত বলেন, রোববার বিকেলে জমি মাপার আলোচনা করার সময় মাইকেল গমেজ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও লোহার রড ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আমার বাম হাত ফাটিয়ে দেয়। আমাকে রক্ষা করতে গেলে আমার স্ত্রীকে নাখ-মুখ ফাটিয়ে কাপড় খুলে মারধর করা হয় এবং শ্লীলতাহানি করা হয়। বড় মেয়েকে রাম দা দিয়ে কোপানোর জন্য তাড়া করা হয় এবং ছোট ছেলেকে মাথায় কিলঘুষি দিয়ে মারধর করা হয়।

 

হামলার পর পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে সুজিতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। সোমবার সকালে তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তদন্তকারী কর্মকর্তা এস আই আবু সিদ্দিক জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন