জমি থেকে কর্দমাক্ত হয়ে ডাকাত ধরল পুলিশ সদস্যরা

১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাত ধরতে গিয়ে কর্দমাক্ত হয়ে যায় পাঁচ পুলিশ সদস্য। তবে ওই ডাকাতকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় আধা কিলোমিটার দূরে জমিতে লুকিয়ে থাকা মুর্শিদ নামে ডাকাতকে ধরতে সক্ষম হয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ওই ডাকাতের ধস্তাধস্তি হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ‘কেনা’ গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বিজয়নগর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মুর্শিদ মোল্লা প্রকাশ মোরশেদকে গ্রেফতার করা হয়। মুর্শিদ কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির তিনটি মামলা রয়েছে।


শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে প্রাণ দিলেন বৈষম্যবিরোধী নেতা

 

অভিযানে থাকা ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আলী রেজা মামুন জানান, ‘আমরা সব সময়ই চাই সর্বোচ্চটা দিতে। এরই ফলস্বরূপ আধা কিলোমিটারের বেশি দৌঁড়ে গিয়ে ডাকাত মুর্শিদকে আটক করা হয়। তাকে ধরতে গেলে সে জমিতে নেমে যায়। আমরা পাঁচজন পুলিশও তার পিছে দৌঁড়াতে থাকি। কর্দমাক্ত জমি হওয়ার সবার শরীর কাঁদামাখা হয়ে যায়।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার


অভিযান সম্পর্কে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মুর্শিদ খুব সুঠামদেহী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য অভিযান চালানো হয়। এ সময় তিনি দৌঁড়ে বিলের জমিতে নেমে যায়। পুলিশও তাকে ধাওয়া করে সেখান থেকে ধরে ফেলে। আদালতের মাধ্যমে ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়ার জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন