তিনি বলেন, মানুষের কন্টিনিউ সাপোর্ট দেখছি। এই অঞ্চলের মানুষ আগামী দিনে বাংলাদেশে কার্যকর ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপিকে পছন্দ করেছে। তারা চাইছে আমি তাদের প্রতিনিধিত্ব করি সংসদে বা আইনসভায়।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি ঢাকা ১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।
রবিউল আলম আরও বলেন, এই এলাকার ভোটাররা সর্বাধিকভাবে কেন্দ্রে উপস্থিত থেকে যে কোনো পরিস্থিতিতে ভোট দিবে এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে। জনগণের মধ্যে এক চাঞ্চল্যতা ফিরে এসেছে। তারা রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হতে চায় এবং ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য অপেক্ষা করছে।
ঢাকা ১০ এর বিশেষ পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন প্রার্থী জাতীয় নির্বাচনে দলের ইশতিহার অনুযায়ী কাজ করে। তারপরও আমার এলাকায় কিছু ব্যতিক্রম সমস্যা আছে। এখানে কামরাঙ্গীরচর এবং ধানমন্ডি এলাকা রয়েছে। আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার পরিকল্পনা করেছি। যদি আমার দল সরকার গঠন করে এবং আমি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করি, সেগুলো দ্রুততম সময়ে সমাধান করতে সক্ষম হব।
]]>
৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·