ছেলেসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, রাজের উদ্বেগ

৫ দিন আগে
পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য। যুদ্ধের সেই দামাডোলে জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল। আর সে দেশেই ছেলে ইউভানসহ আটকে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এতে উদ্বেগ প্রকাশ করেছেন নায়িকার স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে শুভশ্রী দুবাইয়ে অবস্থান করছেন। আর এদিকে দুবাইয়ের পাম জুমেইরার আশেপাশে জ্বলছে একাধিক হোটেল। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে এখন দেশটিতে আটকে রয়েছেন নায়িকা।

 

সর্বশেষ পাওয়া তথ্য বলছে, নায়িকা ও তার ছেলে এখনও নিরাপদেই রয়েছেন। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সন্তানসহ ছেলে থাকায় উদ্বিগ্ন রাজ।

 

এ প্রসঙ্গে রাজ জানিয়েছেন, ছেলের স্কুল ছুটি থাকায় দুবাইয়ে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। নায়িকার পরিচিত বন্ধুরা সেখানে রয়েছেন। দুবাইয়ের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলেও পরিচিত মানুষের সঙ্গে স্ত্রী ও সন্তান থাকায় কিছুটা নিশ্চিন্ত রয়েছেন।

 

আরও পড়ুন: ‘অভিমান’র সুখবর দিলেন প্রসেনজিৎ

 

সরকারি সহায়তা প্রসঙ্গে রাজের ভাষ্য, এই মুহূর্তে বিশেষ কিছু প্রত্যাশা করছেন না তিনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা করছেন এ নির্মাতা। দু-একদিনের মধ্যেই বিমান চলাচল স্বাভাবিক হলে ছেলে ইউভানকে নিয়ে দেশে ফিরবেন শুভশ্রী।

 

আরও পড়ুন: মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

 

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাইয়ে ছুটি কাটাতে দুবাইয়ের পাম জুমেইরাতে ছেলেসহ অবস্থান করছেন শুভশ্রী। গত ২৮ ফেব্রুয়ারি পাম জুমেইরাতেই শুভশ্রীর অবস্থানরত হোটেলের অদূরে একাধিক হোটেলে বিস্ফোরণ ঘটে। এতে দেশটির সরকার আকাশপথ বন্ধ করে দেন। তাই দুবাই সরকারের পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত আপাতত হোটেল বন্দী রয়েছেন অভিনেত্রী।

]]>
সম্পূর্ণ পড়ুন