ছুরিকাঘাতে আহত ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ঢামেকে ভর্তি

১ সপ্তাহে আগে
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর তাকে আহত অবস্থায় প্রথমে ক্যান্সার হাসপাতালেই নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রাতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।


ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।


আরও পড়ুন: রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম


জানা যায়, তার বাসা স্বাস্থ্য অধিদফতরের পিছনে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেটে বাসায় ফিরছিলেন তিনি। পথে মাহাখালী ব্রাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পিছনে একটি গলিতে দুজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজন জানান, উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের ট্রেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি ধামকি দিয়ে আসছিল। ফোনেও হুমকি দিচ্ছিল। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন