ঈদ আনন্দ যেন শুরু না হতেই শেষ। জীবিকার তাগিদে ঈদের দ্বিতীয় দিনই ফিরতে হলো যান্ত্রিক শহরে। রোববার (২২ মার্চ) ভোরে বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলার লঞ্চ। যাদের কেউ কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন ৩ থেকে ৪ দিন আগে। কেউ আবার ফিরছেন একদিনের ছুটি শেষে।
যাত্রাবাড়ীর কোনাবাড়িতে একটি রেস্টুরেন্টের বাবুর্চি মনির হোসেন। পরিবারের সঙ্গে ঈদ করতে শেরপুর গিয়েছিলেন তিনি। কাজে যোগ দিতে রাতেই রাজধানীর উদ্দেশে রওনা দেন।
তিনি বলেন, কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরলাম। পথে কোনো সমস্যা হয়নি।
আরও পড়ুন: ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
সড়কে যানজট না থাকায় কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই কর্মস্থলে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন তার মতো ঢাকায় ফেরা কর্মজীবীরা।
]]>
৩ সপ্তাহ আগে
১১







Bengali (BD) ·
English (US) ·