রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এই রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
তিনি জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন
গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) রাতে নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।
আরও পড়ুন: এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ
নিহত খোরশেদ আলম শহরে পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।
প্রধান অভিযুক্ত মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেক কক্সবাজারের রামু উপজেলার খোন্দকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·