৪৪ বছর বয়সী ধোনি বর্তমানে কাফ স্ট্রেইনের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
আগামী ৩০ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই তাদের আইপিএল অভিযান শুরু করবে। সেখানে সাবেক অধিনায়কের অনুপস্থিতিতে চেন্নাইয়ের পারফরম্যান্স কেমন হয়, তা দেখার বিষয় হবে।
গত কয়েক বছর ধরে ধোনি মূলত শুধু আইপিএলেই খেলছেন। হাঁটুর চোট নিয়েও তিনি মাঠে নেমেছেন এবং দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন। এমনকি ২০২৩ সালে তিনি দলকে শিরোপা জেতান, যেখানে ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল চেন্নাই।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচেই কোহলির ব্যাটে ঝড়, হায়দরাবাদের চ্যালেঞ্জকে পাত্তাই দিল না বেঙ্গালুরু
চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানায়, 'এম এস ধোনি বর্তমানে কাফ স্ট্রেইনের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ফলে তিনি টাটা আইপিএল ২০২৬'র প্রথম দুই সপ্তাহ মিস করতে পারেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, থালা!'
এই ঘোষণা অনুযায়ী, ধোনির প্রথম ম্যাচে না খেলা প্রায় নিশ্চিত। প্রথম দুই সপ্তাহে চেন্নাই যে ম্যাচগুলো খেলবে সেগুলো হলো—
* রাজস্থান রয়্যালস (প্রথম ম্যাচ)
* পাঞ্জাব কিংস (হোম)
* রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে)
* দিল্লি ক্যাপিটালস (হোম)
এখন দেখার বিষয়, ধোনি কবে মাঠে ফিরতে পারেন এবং দলে ফেরার পর কেমন ভূমিকা রাখতে পারেন।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·