চুয়াডাঙ্গায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেফতার ৬

২ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কিশোরীকে (১৮) গণধর্ষণের অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতাররা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মিজান (২২), সামাদ আলী (২৫), আদম (২৪), শাহজাহান (৩০) এবং শিয়ালমারি গ্রামের আব্দুস সালাম (২৮)। এ ছাড়া তাদের সহায়তা করার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার বাসিন্দা কবিতা (৩০) নামে এক নারীকেও গ্রেফতার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ মার্চ বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে নিয়ে আসেন কবিতা। সেখান থেকে ইজিবাইকে করে কিশোরীকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের বেলেরদাড়ি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে কিশোরীকে জিম্মি করে একটি আমবাগানে নিয়ে যান। ওই রাতেই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।


আরও পড়ুন: মাদারীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


ঘটনার পর অভিযুক্তরা কিশোরীকে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান এবং পরে চুয়াডাঙ্গা বড় বাজারে রেখে পালিয়ে যান। বাড়ি ফিরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বামীর কাছে বিষয়টি প্রকাশ করেন। পরবর্তীতে কিশোরী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।


পুলিশ সুপার জানান, ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন