শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণেরবারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটক পাচারকারী সমর হালদার চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বারাদি বিওপির একটি টহল দল পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে টহল দল থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: যশোরে ৩ কোটি টাকার স্বর্ণেরবারসহ যুবক আটক
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১৮ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·