সোমবার (৩০ মার্চ) ভোরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি মুদি দোকানের পেছনে এ অভিযান চালানো হয়। পরে বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈলের নেতৃত্বে বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মণ্ডল ও এএসআই ইব্রাহীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। স্থানীয় ব্যবসায়ী টিটন আলীর মুদি দোকানের পেছনে ‘ঢাকা মেট্রো-ফ-১১-০০৬৬’ নম্বরের একটি ট্যাংকলরি থেকে অবৈধভাবে ড্রামে তেল আনলোড করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খালাসের সময় জব্দ ৯ হাজার লিটার জ্বালানি
অভিযানে ট্রাকটিতে বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। ট্রাকটিতে প্রায় ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৫০০ লিটার পেট্রোল ও অকটেন ছিল।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ও ট্যাংকলরি চালক আলী হোসেন (৫৩), তার দুই সহকারী মোজাম হোসেন (৪৫) ও রাহেন আলী (২৮) এবং আলমডাঙ্গার তেল গ্রহীতা টিটন আলী (৩৭)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারা খুলনার যমুনা ডিপো থেকে এই তেল নিয়ে এসেছিল বলে জানিয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·