চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

২ সপ্তাহ আগে
ব্রাজিল এবং ভারত গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকাতে সহযোগিতা বাড়ানোর চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারত সরকার চীনের উপর নির্ভরতা কমাতে এই চুক্তি করছে বলে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ সময় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা।


মোদি এক বিবৃতিতে বলেছেন, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সংক্রান্ত চুক্তিটি সরবরাহ শৃঙ্খল (সাপলাই চেইন) তৈরির দিকে একটি বড় পদক্ষেপ।

 

আরও পড়ুন:আগামী মাসে তিন দিনের চীন সফর করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ


বিশ্বের বিরল খনিজ পদার্থের খনি এবং প্রক্রিয়াকরণে চীনের আধিপত্য রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শিল্পের উপর তার দখল হারানোর সাথে সাথে রপ্তানির উপর চীন  নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে।


এক বিবৃতিতে লুলা বলেন, নবায়নযোগ্য শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি করাই আজ আমরা যে অগ্রণী চুক্তি স্বাক্ষর করেছি তার মূল বিষয়।

 

যদিও খনিজ চুক্তি সম্পর্কে এখনও পর্যন্ত খুব কম তথ্যই উঠে এসেছে, দ্রুত অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্প প্রবৃদ্ধির মধ্যে ভারতে লৌহ আকরিকের চাহিদা বেড়েছে, কারণ ব্রাজিল অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক এবং রপ্তানিকারক।

 

লুলা বুধবার তিন দিনের সফরে নয়াদিল্লি এসে পৌঁছেছেন।

 

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়,  উচ্চমানের উৎপাদন এবং প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহের উপর বেইজিংয়ের দখল বিশ্বজুড়ে দেশগুলির জন্য, বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য  উদ্বেগের বিষয়।

 

আরও পড়ুন:‘কোন দ্বিমুখী মান নয়, কোন আপস নয়’: মালয়েশিয়ায় ভাষণে মোদির জোরালো বার্তা

 

মোদি জুলাই মাসে ব্রাজিল সফর করেছিলেন, যেখানে উভয়ই প্রতিরক্ষা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং বাণিজ্য বৃদ্ধির জন্য  ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন