কখনও মার্শাল আর্ট, কখনও নাচের বিভিন্ন মুদ্রা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করছিল সে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দৃশ্যপট বদলে যায়, আর সেই ভিডিও এখন ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, শুরুতে সব স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীরা যখন রোবটটির সঙ্গে সমন্বিত নাচে যোগ দেয়, তখনই ঘটে বিপত্তি। হঠাৎ করেই রোবটটি হোঁচট খেয়ে পড়ে যায়।
মাটিতে পড়ে গিয়ে অদ্ভুতভাবে ছটফট করতে করতে সে এলোমেলোভাবে কুংফু স্টাইলে লাথি ছুড়তে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা দ্রুত সরে যায়।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী দ্রুত মাঠে ঢুকে রোবটটিকে নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।
আরও পড়ুন: চীনের রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ‘রোবট পুলিশ’
গত সপ্তাহের এই ঘটনাটি যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। স্থানীয় একজন মজা করে মন্তব্য করেছেন, ‘অনেক মানুষ দেখে রোবটটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, আসলে সে কাউকে আঘাত করতে চায়নি—শুধু নাচতেই চেয়েছিল।’
সাম্প্রতিক বছরগুলোতে চীন জনসমাগমে, স্কুলে এবং বিভিন্ন প্রদর্শনীতে হিউম্যানয়েড রোবট ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়িয়েছে। উন্নত রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যাওয়ার বড় পরিকল্পনার অংশ এটি। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
এর আগেও মার্চ মাসে শানজি প্রদেশে একটি অনুষ্ঠানে নাচতে থাকা একটি রোবট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকের দিকে এগিয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ঘুরতে ঘুরতে হাত নাড়ানোর সময় সেটি একটি ছোট শিশুর মুখে আঘাত করে বসে।
আরও পড়ুন: হাফ-ম্যারাথনে প্রথমবারের মতো মানুষকে পেছনে ফেলল রোবট! (ভিডিও)
আরেক ঘটনায়, এক বৃদ্ধাকে ভয় পাইয়ে দেওয়ার অভিযোগে একটি রোবটকে পুলিশ পর্যন্ত আটক করেছিল—যা শুনতে অবাক লাগলেও প্রযুক্তির সীমাবদ্ধতার বাস্তব উদাহরণ।
রোবোটিক্স বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—আগামী দশকে হিউম্যানয়েড রোবটের ব্যবহার দ্রুত বাড়বে, ফলে এ ধরনের ঝুঁকিও বাড়তে পারে। তাদের মতে, সরকারগুলো এখনো এসব প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি।
তথ্যসূত্র: ডেইলি মেইল
]]>
২০ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·