সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
প্রতিবেদন অনুসারে, বেইজিং সময় শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটে একটি ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি ‘সফলভাবে তার পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে’ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরও পড়ুন: স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান
এই অভিযানটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৪০তম ফ্লাইট, যা চীনের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে মিশনটি সম্পর্কে আর কোনো প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করা হয়নি।
সূত্র: তাসনিম নিউজ
]]>

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·