মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
সফরে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম, একান্ত সচিব মো. দিদারুল আলম, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে লন্ডন যাচ্ছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান খাঁন
সূত্র জানায়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার হৃদরোগের চিকিৎসার ফলোআপের জন্য যুক্তরাজ্যে যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে তারা সে মোতাবেক সব প্রস্তুতি নেয়ার কাজ শুরু করেছে। আগামী ১৭ মে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
সব ঠিক থাকলে জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·