শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর এয়ারপোর্টে সংলগ্ন ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন ডাক্তার একজন রোগীর কাছে সৃষ্টিকর্তার পরের অবস্থানে। তাই এই আবেগ ও বিশ্বাসের যায়গাটি ডাক্তারদের ধারণ করতে হবে।
আরও পড়ুন: ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখওয়াত হোসেন বলেন, মানুষ এত বিশ্বাস করলেও ডাক্তারি পেশায় অনেক সময় অনৈতিকতার কথা সোনা যায়। সেটি দুঃখজনক। তাই কোনো রোগী যাতে বঞ্চিত না হয়, সেদিকে ডাক্তারদের খেয়াল রাখতে হবে। মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হলে ডাক্তারি শিক্ষা ব্যবস্থায় বিষয়গুলো দায়িত্ব নিয়ে পড়াতে হবে।
আরও পড়ুন: হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী আরও বলেন, ডাক্তার কামরুল ইসলামকে চাঁদাবাজির বিষয়ে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, কোনো ছাড় দেয়া হবে না।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·