চার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের আল্টিমেটাম

১ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ৪ দফা দাবিও উঠে এসেছে। ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

 

ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম বলেন, আজ শনিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরপর আমরা ৬ সদস্যদের যেই তদন্ত কমিটি, সেই কমিটির সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন, তদন্তের পর তারা তাদের সুপারিশমালা তৈরি করেছেন। সেখানে আমাদের ইন্টার্নদের দেয়া ৪ দফা প্রতিফলিত হয়েছে।

 

তিনি বলেন, এখন সরকারের কাছে আমাদের দাবি তারা যেনো দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে। এছাড়া ঢাবি যেনো দুষ্কৃতকারীদের শনাক্ত করে নাম পরিচয় পকাশ করে এবং শাস্তি দেয়। ভবিষ্যতে চিকিৎসকের ওপর এমন হামলা যেন না হয় এবং যদি হয় তাহলে এর শাস্তি কী হবে, তারা যেন সেটির নোটিশ ঘোষণা করে।

 

আরও পড়ুন: ‘মানবিক চিকিৎসক’ ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, সহযোগিতার আশ্বাস যুবদলের

 

ইন্টার্ন চিকিৎসকদের এই নেতা বলেন, গত বুধবার (৮ এপ্রিল) একই দিনে দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। কাজেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশে হাসপাতালগুলোতে একযোগে কঠোর কর্মসূচি পালন করব।

 

এদিকে, গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে হয়রানির অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুলিশের সমন্বয়ে। শনিবারই সেই কমিটির রিপোর্ট জমা দেয়ার কথা ছিল।

 

আরও পড়ুন: বাবা-ছেলের ‘মামলাবাজিতে’ অতিষ্ঠ গ্রামবাসী, ৩ বছরে ২৫ মামলা

 

এ ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ৪ দফা দাবি জানিয়ে আসছিলেন। দাবিগুলো হলো: হামলাকারীদের বিরুদ্ধে মামলা, শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন পাস এবং হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা।

]]>
সম্পূর্ণ পড়ুন