সম্প্রতি তারিককে অভিযুক্ত করেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। পাকিস্তানি স্পিনারের একটি ডেলিভারিতে আউট হয়ে হতাশা প্রকাশ করেন তিনি। প্যাভিলিয়নে ফেরার সময় গ্রিন বার দুয়েক তারিকের বোলিং স্টাইল নকল করেন। মাঠের বাইরে যাওয়ার পর কোচিং স্টাফের সদস্যদের সামনে ফের ওই স্টাইলের মিমিক্রি করেন। এ সময় তার চোখেমুখে হতাশা ফুটে উঠে।
এটা নিয়ে বেশ আলোচনাই তৈরি হয়। তারিক মিমিক্রির জবাব দেন। তিনি জানান, বেশ কয়েকবার একই অভিযোগ উঠার পর পরীক্ষায় বসেছিলেন তিনি। ল্যাব লেস্টে বোলিংয়ের কোনো সমস্যা ধরা পড়েনি। এই বোলারকে দলের এক্স-ফ্যাক্টর মানছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তারিকের অ্যাকশন নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। গত নভেম্বরে অভিষেকের পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩টি টি-২০ খেলেছেন আলোচিত তারিক, নিয়েছেন ৮ উইকেট।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। কলম্বোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। তার আগে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারিকের প্রসঙ্গ আসে।
সালমান বলেন, ‘অ্যাকশন নিয়ে কেন এত আলোচনা হচ্ছে বুঝতে পারছি না। আমার মতে, এটা বৈধ। তাকে দুবার পরীক্ষা করা হয়েছে এবং দুবারই পাস করেছে। অ্যাকশন নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে দলের একজন এক্স-ফ্যাক্টর, এবং যখনই আমরা মনে করব দলের জন্য সেই এক্স-ফ্যাক্টর দরকার, তখনই আমরা তাকে ব্যবহার করব।’

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·