চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

৪ ঘন্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকা থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও কাঁচ- লোহার পেরেকসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকার একটি আমবাগানে বোমা তৈরির এসব উপকরণ ও সরঞ্জাম উদ্বার করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

 

সোমবার (৩০ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫। নাশকতা করতেই বোমা বানানোর উদ্দেশ্যে এসব এসব উপকরণ সংরক্ষণ করা হয়েছিল বলে ধারনা র‍্যাবের।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রংয়ের বোমা তৈরির প্রধান উপকরণ ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, বোমা বিস্ফোরণ

 

এসময় অন্যান্য উপকরণ ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দ্দার কৌটা, ১০টি কসটেপ, ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করে র‍্যাব। তবে কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

 

]]>
সম্পূর্ণ পড়ুন