সোমবার (৬ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন কর্নারে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে মোট ৬৪ শিশু। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২৮ শিশু।
সোমবার (৬ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।
জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা ৬৪ জনের মধ্যে ৩৩ জন ছেলে ও ৩১ জন মেয়ে। তারা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে।
এর আগে, রোববার (৫ এপ্রিল) হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২৮ জন ও ছাড়পত্র নেয় ২৩ জন। শনিবার (৪ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয় ১৫ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ৬ জন। তার আগেরদিন শুক্রবার (৩ এপ্রিল) নতুন ভর্তি হয় ১২ জন ও ছাড়পত্র নেয় ২৪ জন। গত ৪ দিন রোগীর সংখ্যা বাড়লেও তার আগের দুদিন কমেছিল হাসপাতালে আসা হাম রোগীর সংখ্যা।
আরও পড়ুন: একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট কত?
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি থাকা ২৩ জন রোগী ছাড়পত্র নেয় ও নতুন করে ভর্তি হয় ১৭ জন। বুধবার (১ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র নেয় ৩৫ জন ও নতুন রোগী ভর্তি হয় ২৭ জন।
জেলায় গত ৩ মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৪ জন রোগী এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে জেলাজুড়ে ৬৮৮৭ জনকে টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে টিকা দেয়া হয়েছে ২১৯ শিশুকে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে (৪ এপ্রিল) হামের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার সকাল থেকেই তিনটি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয়েছে।
অন্যদিকে, হামের সংক্রমণ বাড়ায় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক-নার্সরা। রোগীরা চিকিৎসা নিচ্ছে হাসপাতালের মেঝেতে। টিকা না নেয়ায় এমন অতিরিক্ত রোগীর চাপ বলছেন চিকিৎসকরা।
সুস্থ শিশুদের আপদকালীন সময়ে অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুদের সঙ্গে মিশতে না দেয়ার ও সর্তক থাকার পরামর্শ চিকিৎসকদের।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·