সোমবার (২৭ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা ৯০ জনের মধ্যে ৩৬ জন ছেলে ও ৫৪ জন মেয়ে। তারা হাসপাতালের দুটি হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে।
এদিকে, গত চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০১৮ জন। হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।
আরও পড়ুন: হাম-রুবেলা শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালসহ জেলাজুড়ে হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।
এর আগে চলতি মাসের ৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের একটি পৌরসভা ও তিনটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। পরদিন ৫ এপ্রিল এসব উপজেলায় একযোগে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি। এছাড়াও দ্বিতীয় দফায় ১ লাখ ৭২ হাজার ৬৭৯ জনকে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: হামের প্রকোপের মধ্যে দেখা দিলো নতুন আতঙ্ক
সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৪১৮ জনকে টিকা দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন।
]]>
৫ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·