চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে আহত

৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হত্যাসহ একাধিক মামলার আসামি রাব্বি গ্যাংয়ের বিরুদ্ধে। হামলার শিকার দুই সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন: চ্যানেল ওয়ান ও দেশ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পরিকল্পিতভাবে রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জন তারেক আজিজের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারেক রহমানকেও মারধর করে হামলাকারীরা।

 

আরও পড়ুন: গাজীপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ৪ পুলিশ সদস্য আহত

 

চায়ের দোকান ও রাস্তায় ফেলে ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। হামলার পর স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত মাই টিভির সাংবাদিক তারেক আজিজ বলেন, অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে বসেছিলাম। এসময় জেলা শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা আমাদেরকে পিটিয়ে আহত করে।

 

আরও পড়ুন: পাম্পে তেল নিতে গিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় আহত সাংবাদিকদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন