সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে কারখানার উপব্যবস্থাপক (প্রশাসন) খোরশেদ আলম সিদ্দিকীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জাকির হোসেন লিখিত বক্তব্যে জানান, মাধবদী থানার কান্দাপাড়া এলাকায় শতভাগ রফতানিমুখী এই পোশাক কারখানাটি গড়ে তোলা হচ্ছে। স্থানীয় কিছু চাঁদাবাজ বেশ কয়েক দিন ধরেই তাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় গত ১৪ এপ্রিল দুপুরে স্থানীয় চাঁদাবাজ হিসেবে চিহ্নিত কামরুল হক রোমানের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল নির্মাণাধীন কারখানাটিতে ঢুকে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়।
তিনি আরও জানান, এ সময় কারখানায় কর্মরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইনচার্জসহ বেশ কয়েকজনকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা সাইট অফিসে রাখা সাড়ে ৭ লাখ টাকাও ছিনিয়ে নেয়। এরপর থেকে কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান কারখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়িতে আগুন
এ বিষয়ে অভিযুক্ত মো. কামরুল হক রোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমার বিরুদ্ধে কেন এসব অভিযোগ করা হচ্ছে বুঝতে পারছি না। ঘটনার দিন কারখানায় ১০০ লিটার তেল মজুত করা হয়েছে এমন খবরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। খবর পেয়ে আমি থামাতে গিয়ে দুই গ্রুপের লোকজনকে চড়থাপ্পড় দিই। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে আমি কারখানাটির দেখাশোনা করেছি। সে হিসেবে তাদের সাথে সুসম্পর্ক থাকার পরও কেন এমন অভিযোগ করল, তা জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে, তাদের কারখানার কিছু কর্মকর্তার অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবনে আমি বাধা দিয়েছি, সেই কারণেও এই অভিযোগ করে থাকতে পারে।’ কামরুল হক রোমান জানান, তিনি মাধবদী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, তবে বর্তমানে দলীয় কোনো পদে নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·