বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে কারামুক্ত হন তারা।
মুক্তিপ্রাপ্তরা হলেন: আপন দুই ভাই যথাক্রমে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান, জুয়েল ও আদর।
এর আগে, বুধবার (১ এপ্রিল) চাঁদপুর অতিরিক্ত জেলা জজ আদালত-২ এ তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর বাইশপুর গ্রামের শরীফ হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মারামারির মামলা দায়ের করেন। ওই মামলায় মিরাজ মাহমুদ জিসানকে প্রধান আসামি করে ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দীপক ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আসামিরা বিভিন্ন সময় আদালতে হাজিরা দিলেও সাম্প্রতিক কয়েকটি তারিখে অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: ত্রিশালে শিশু লাবিব হত্যা, গ্রেফতার বাবা ও সৎ মা
এর প্রেক্ষিতে গতকাল ১ এপ্রিল তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন বৃহস্পতিবার পুনরায় জামিন আবেদন করা হলে আদালত বিষয়টি বিবেচনা করে তাদের জামিন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।
জামিনে বেরিয়ে মিরাজ মাহমুদ জিসান জানান, ২০১৩ সালের ঘটনায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একই অভিযোগ করেন রাশেদুজ্জামান টিপুও।
এদিকে, কারাগার থেকে মুক্তির পর চাঁদপুর জেলগেটে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ফুলের মালা গলায় পরিয়ে শুভেচ্ছা জানান।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·