চবির আলাওল হলে একমাসে তিনবার চুরি

২ সপ্তাহ আগে
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে ক্যাম্পাস ফাঁকা থাকার সুযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে গত এক মাসে তিন দফা চুরির ঘটনা ঘটেছে।

সবশেষ ২২ মার্চ গভীর রাতে হলের পেছন দিক থেকে বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোরচক্র, এতে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয় শিক্ষার্থীদের।


ঈদের পরদিন রাতে ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ বিদ্যুৎবিচ্ছিন্ন হলে প্রথমে তা স্বাভাবিক সমস্যা মনে করা হলেও পরদিন সকালে হলের পেছনের দিকে বৈদ্যুতিক মূল লাইনের তিনটি তারের মধ্যে দুটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি কাটা অবস্থায় পরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে চোরদের ফেলে যাওয়া একটি জুতাও পাওয়া গেছে।


আরও পড়ুন: চবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন আলাওল হল ছাত্র সংসদের জিএস নূরনবী হাসান। তিনি বলেন, হলটি মুল ফটক থেকে দুদিকেই বেশ লম্বা হওয়ায় ঘটনাটি নিরাপত্তা প্রহরীদের চোখও এড়িয়ে গেছে। এ বিষয়ে ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলা হলে হল সংসদ প্রতিনিধিরা হল প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদার করতে হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার বিষয়ে হল প্রশাসনের কাছে দাবি জানানো হবে।


তবে ঘটনার বিষয়ে আলাওল হলের প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন