চবিতে অব্যাহতি নিলেন ২ সহকারী প্রক্টর

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টর, প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি নিয়েছেন। রোববার (২৯ মার্চ) প্রক্টর কার্যালয় থেকে তাদের অব্যাহতি পত্র রেজিস্ট্রার অফিসে সুপারিশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী।

 

অব্যাহতি নেয়া দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার। এ বিষয়ে অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, বিভাগীয় ও গবেষণার নানা কাজ থাকায় সঠিক ভাবে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করতে পারছিলেন না।  এছাড়াও তাঁর বাসা শহরে থাকায় দায়িত্ব পালনে সমস্যা হচ্ছিল। এ কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অব্যাহতি পত্র জমা দিয়ে মার্চের ১ তারিখ থেকে দায়িত্ব পালন বন্ধ করেন তিনি।

 

অন্যদিকে, অধ্যাপক পারভীন আক্তারের সঙ্গে অব্যাহতির বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

 

প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, দুইজন সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। মো. বজলুর রহমান ফেব্রুয়ারিতে আবেদন করলেও এতদিন তা রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়নি। প্রক্টরিয়াল বডির কাজের চাপের কারণে বিলম্ব হয়েছে। আজ পারভিন আক্তার ম্যাডাম অব্যহতিপত্র জমা দেয়ার পর দুইজনের অব্যাহতিপত্র একসঙ্গে সুপারিশ করে রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে পাঁচজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে অধ্যাপক মো. বজলুর রহমান ও অধ্যাপক পারভিন আক্তারও ছিলেন। এক বছরের মেয়াদ শেষ হওয়ার পর বর্ধিত মেয়াদে তারা দায়িত্ব পালন করে আসছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন