চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ৩ বগিতে আগুন

৬ দিন আগে
চট্টগ্রাম নগরীর এসআরবি স্টেশন এলাকায় রেলের পরিত্যক্ত ৩টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দূর থেকে দেখা যায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে  আসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ফাটলো পর্যটকের ঠোঁট

এ বিষয়ে বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি বগির ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। আগুনে তিনটি  বগির কিছু অংশ পুড়ে গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন