চট্টগ্রামে ইরা খুন: হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে গলাকেটে শিশু ইরা মনি (৮) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন জড়িত বাবু শেখ ওরফে মাহবুব আলম। তিনি এ হত্যার দায় স্বীকার করেছেন।

বুধবার (৪ মার্চ) আদালতে জবানবন্দি দেয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসাইন লাভলু।


তিনি জানান, বাবু শেখ তার দোষ স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরীন হীমার আদালতে জবানবন্দি দিয়েছেন। আগামী ২৭ এপ্রিলের মধ্যে অভিযোগপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


আরও পড়ুন: শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতের নির্দেশ তারেক রহমানের


এর আগে আসামিকে এজলাসে নিয়ে আসা হয় কড়া পুলিশি পাহারায়। এ সময় আইনজীবীরা আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।


গত ২৯ ফেব্রুয়ারি দুপুরের পর সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে মৃত্যু হয় শিশু জান্নাতুল নিসা ইরার।

]]>
সম্পূর্ণ পড়ুন